ছবি: সংগৃহীত
পরিবেশ

উলিপুরে বই কিনলে গাছ উপহার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুরর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিজয় মঞ্চে জমে উঠছে উলিপুর ফ্রেন্ডস ফেয়ার আয়োজিত ‘২৮তম উলিপুর বইমেলা’।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

এরই মধ্যে মেলার ২য় দিন রোববার (১১ জানুয়ারি) সকালে ব্যতিক্রম এক আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উপজেলা শাখার 'দীপালোক' স্টলটি। বই প্রেমিক ক্রেতারা বই কিনলেই তাদের উপহার হিসেবে দিচ্ছেন, ফলজ, বনজ ও ওষুধি গাছ।

দ্বিতীয় দিনে বইমেলা চত্বরে এসে দেখা যায়, বিভিন্ন প্রকাশনী ও সংগঠনের স্টলগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনা। বিজয় মঞ্চে আয়োজন করা হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই কিনছেন তাদের পছন্দের বই।

আরও পড়ুন: রাতে বাড়তে পারে শীত

কিন্তু দীপালোক স্টলে গিয়ে দেখা গেলো ব্যতিক্রমধর্মী একটি বিষয়। ক্রেতাদের আকর্ষণ করতে স্টলে দেওয়া হয়েছে ব্যানার। ব্যানারে লেখা 'বই কিনলেই ক্রেতাদের উপহার দেওয়া হচ্ছে গাছ।'

বই কিনলে গাছ উপহার দেওয়া বিষয়ে জানতে চাইলে দীপালোক স্টলে থাকা গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী মিয়া বলেন, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন। সারাদেশের ন্যায় উলিপুরেও গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা প্রায় ৩ বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে ৩ পণ্যের জিআই সনদ

এরই ধারাবাহিকথায় উলিপুর বই মেলায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। পরিবেশ রাক্ষায় গাছের বিকল্প নেই। এজন্যই এমন আয়োজন করেছি।

বই কিনে গাছ উপহার পাওয়া মোস্তাফিজুর রহমান ও মিনহাজুল ইসলাম বলেন, উলিপুরে প্রতিবছর বইমেলা হয়। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এখানে এসে বই কিনে গাছ উপহার পেলাম। এমন আয়োজন বইমেলাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। খুবই ভালো লাগলো। এ কার্যক্রম চলমান থাকুক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা