ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে ঢাকার অবস্থান ষষ্ঠ

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ঢাকা অবস্থান ষষ্ঠ।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৯ টা ২৩ মিনিটে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

এ তালিকার শীর্ষে অবস্থান করা ভারতের দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৪১৯। অর্থাৎ সেখানকার বায়ু আজ দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ২৮০। অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: নির্বাচনে ৩০ দলের মনোনয়ন দাখিল

তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটোর। শহরটির স্কোর হচ্ছে ২১১। এর অর্থ দাঁড়ায়, সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার দূষণমাত্রার স্কোর ১৮৮। অর্থাৎ এখানকার বায়ু আজ অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

আরও পড়ুন: শুরু হলো বিজয়ের মাস

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। কোটি কোটি মানুষের জীবন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন: বিশ্ব এইডস দিবস

এক গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত ৪ টি দেশ ও দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে ৯ টির অবস্থানই এ অঞ্চলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা