ছবি : সংগৃহিত
পরিবেশ
উত্তাল বঙ্গোপসাগর

বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চারনশীল মেঘমালা।

আরও পড়ুন: ভাঙ্গনের মুখে দিঘীরপাড় বাজার

এর প্রভাবে পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়েছে উঠেছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ।

এদিকে, উপকূলের অধিকাংশ এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে।

সোমবার (৩১ জুলাই) পটুয়াখালী জেলার কলাপাড়ায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

আরও পড়ুন: ভোলায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই, পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সব ধরণের মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: নদীতে শিল্প বর্জ্য ফেলছে শেফার্ড ফ্যাক্টরি

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপে রূপ নেবে কি না, সেটা এখানো বলা যাচ্ছে না জানিয়ে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা