ছবি : সংগৃহিত
পরিবেশ
 ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলন

মেয়র পুত্রের মিথ্যা মামলা থেকে অব্যাহতি

ঝালকাঠি প্রতিনিধি: মিথ্যা ছিনতাই ও চুরির মামলা থেকে ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে পুলিশের দেয়া চুরান্ত প্রতিবেদন গ্রহন করে তাদের অব্যাহতির আদেশ প্রদান করেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া নেতৃবৃন্দ হলেন, ঝালকাঠি ইকোপার্ক রক্ষা ও নদী খাল বাচাঁও আন্দোলনের সদস্য সচিব ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক খসরু নোমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের নেতা সোয়েবুর মোর্শেদ সোহেল, ইকোপার্ক আন্দোলনের যুগ্ম আহবায়ক মু. আল-আমিন বাকলাই, সমাজকর্মী হোসেন আক্তার, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী মারুফ ইরান ও যুবলীগ নেতা বাদল হোসেন।

আরও পড়ুন: ১২ অঞ্চলে ঝড়ের আভাস

বিবাদীর আইনজীবী ও আদলত সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মো.লিয়াকত আলী তালুকদারের ছেলে শফিকুল ইসলাম টিটু বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।

মামলায় হত্যাচেষ্টা, মারধর, ছিনতাই ও চুরীর অভিযোগ এনে ঝালকাঠি ইকোপার্ক রক্ষা কমিটি ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের ৮ নেতাকে আসামি করা হয়। পুলিশ আদলতে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় তাদেরকে অব্যাহতি দেন।

আরও পড়ুন: দেশের ৬ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

অব্যাহতি পাওয়া ইকোপার্ক রক্ষা আন্দোলনের নেতারা বলেন, ঝালকাঠির একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র ইকোপার্ক দখলের জন্য সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট এ মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে।

ঝালকাঠি ৫নদীর মোহনায় নির্মানাধীন ইকোপার্কটি বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিবাসীর আন্দোলন-সংগ্রাম থামিয়ে দেয়ার জন্য এ কাল্পনিক মামলা দিয়েছিল। আজ পুলিশের চুরান্ত প্রতিবেদন আমলে নিয়ে আদলত আমাদের অব্যাহতি দেয়ার মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা