ছবি: সংগৃহীত
পরিবেশ

এল সালভাদরে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে অনুভূত হয়েছে। তবে এ ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন কাল

মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর বরাত দিয়ে রয়টার্স বলছে, মঙ্গলবার সন্ধ্যায় এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে।

আরও পড়ুন: ইইউর বিশেষ প্রতিনিধি আসছেন ২৪ জুলাই

এ ভূমিকম্পের জেরে এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শক্তিশালী এ ভূমিকম্পের জেরে এল সালভাদরে সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে এল সালভাদরের পরিবেশ মন্ত্রণালয়।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভারী বৃষ্টি, শিশুসহ নিহত ১৪

দেশটির আইন প্রণেতা সালভাদর চ্যাকন টুইটারে জানান, এ ভূমিকম্পের পর রাজধানী সান সালভাদরের কাছে অবস্থিত উপকূলীয় শহর লা লিবারতাদে ক্ষয়ক্ষতির বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। যদিও পৌরসভাটি থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় গণমাধ্যম ও রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা এবং বেলিজেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা