ছবি : সংগৃহিত
পরিবেশ

বোয়ালমারীতে গাছের চারা বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): 'বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ'-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ পালিত হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ছড়িয়ে পড়ছে ল্যাম্পি স্কিন ডিজিজ

পরিবেশ বিপর্যয় রোধে ওই বিদ্যালয়ের সভাপতি এবং আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেন (৪০) এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন।

রোববার (১৬ জুলাই) সকালে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যালয় চত্বরেও বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাই বাড়িতে বেশি বেশি করে গাছের চারা রোপণ করবে এবং পরিচর্যা করবে। কারণ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাপঁল আফগানিস্তান

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তিনি আরো বলেন, আমি আজ যে গাছের চারাগুলো বিতরণ করলাম ছয় মাস পরে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দেখব সেগুলোর কী অবস্থা। সেরা দশ গাছ পরিচর্যাকারীকে পুরস্কৃত করব।

এ সময় তিনি ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণের জন্য বাড়ি এবং বাড়ির চারপাশে পরিস্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: বিপৎসীমার ওপরে তিস্তার পানি

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, সহকারী শিক্ষক নাজমা বেগম, ফাতিমা জান্নাত, ক্রীড়া শিক্ষক নির্মল চক্রবর্তী প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা