ছবি-সংগৃহীত
পরিবেশ

উপকূলে আঘাত হানতে পারে বিপর্যয়

সান নিউজ ডেস্ক: তীব্র রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।

আরও পড়ুন: ইউক্রেনে চলছে তুমুল লড়াই

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে। এনডিটিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আগের দিন আইএমডি জানিয়েছিল, ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তরপশ্চিম দিকে সরে যাচ্ছে এবং আরব উপদ্বীপের কোনো দেশে এই ঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবারের টুইটবার্তায়ও ‘বিপর্যয়’র উত্তর ও উত্তরপশ্চিম দিকে সরে যাওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে, কিন্তু দুদিন পর ঝড়টি ঠিক কোথায় আছড়ে পড়তে পারে— সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ১২৫ মৃত্যু

আরব সাগরের তীরবর্তী অপর দেশ পাকিস্তানের আবহাওয়া দপ্তর পাকিস্তান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) পৃথক এক টুইটবার্তা, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে আরব সাগরের তীরবর্তী ভারত ও পাকিস্তানের উপকূলগুলোতে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারি মাত্রার বৃষ্টিপাত হবে।

আইএমডির তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়া’র উপকূল থেকে ৮৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মুম্বাই থেকে ৮৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ‘বিপর্যয়’।

ভারত কিংবা পাকিস্তানের কোনো উপকূলে বিপর্যয়ের আছড়ে পড়ার সম্ভাবনা এখনো নেই। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের গোয়া, গুজরাট ও মুম্বাইয়ের বিভিন্ন এলাকা এবং পাকিস্তানের সিন্ধুপ্রদেশের রাজধানী করাচি ও বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় আগামী ১০, ১১ ও ১২ জুন ঘণ্টায় ৪৫ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আইএমডি ও পিএমডি।

আরও পড়ুন: কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

বর্তমানে সাগরের যে অঞ্চলে বিপর্যয় অবস্থান করছে, ইতোমধ্যে সেখানকার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং বাতাসের গতিবেগ পৌঁছেছে ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটারে।

পিএমডির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এই গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং যে জায়গায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, তার আশপাশের সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে জানিয়েছে আইএমডি ও পিএমডি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা