ছবি-সংগৃহীত
পরিবেশ

ছয়টি নদী দূষণরোধে মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের আশেপাশের ছয়টি নদীর পানি দূষণরোধে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন : জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই

রোববার (১৪ মে) ঢাকায় একটি অভিজাত হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত ‘মাস্টার প্ল্যান অন মেঘনা রিভার’ শীর্ষক এক ওয়ার্কশপে তিনি এসব কথা বলে।

তাজুল ইসলাম বলেন, আলো, বাতাস ও পানি আল্লাহ প্রদত্ত সম্পদ যা সারা পৃথিবীর সব মানুষের জন্য অপরিহার্য। বিশেষকরে নদীমাতৃক জনবহুল বাংলাদেশের জন্য পানির বিশুদ্ধতা জরুরি বিষয়। সে লক্ষ্যে সায়দাবাদ পানি পরিশোধন প্রকল্পের উৎস মেঘনা নদীর পানি দূষণ রোধে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়ার দায় বাংলাদেশের অতি নগন্য হলেও বাংলাদেশ সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর একটি। আজকেও মোখা নামক একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল অতিক্রম করছে।

আরও পড়ুন : সেন্টমার্টিনে ‘মোখা’র তাণ্ডব, নিহত ২

উন্নত বিশ্বের শিল্পায়নের দায় আমাদের নিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, পানি ও বাতাসের মতন সম্পদের দূষণরোধে আমাদের সমন্বিত প্রয়াস নিতে হবে। সেজন্য তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়ন অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, মানুষের জীবন জীবিকার জন্য পানি অপরিহার্য। কিন্তু মানুষই এই পানি দূষণ করে থাকে নানাভাবে। মানুষ কৃষিতে কীটনাশক ও সার ব্যবহার করে, শিল্পায়নের বর্জের মাধ্যমে পানি দূষণ করে।

আরও পড়ুন : আজ বিশ্ব মা দিবস

এ সময় তিনি পানির মতো অমূল্য সম্পদ দূষণ থেকে রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী তাকসিম এ খান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা