ছবি : সংগৃহিত
পরিবেশ

বিষ প্রয়োগে শতাধিক কবুতর হত্যার অভিযোগ!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুরে শতাধিক পোষা কবুতর বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২৭ টি কবুতরের মরদেহ উদ্ধার করে উপজেলা পশু হাসপাতালে নেয়া হচ্ছে।

আরও পড়ুন : ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

বুধবার (৩ মে) উপজেলার বড়ইয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দক্ষিণ পালট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার মাহে আলম হাওলাদার ও তার ছেলের রিপন হাওলাদার কবুতরের ব্যবসা করার উদ্দেশ্যে প্রায় ১শ ২৫ টি কবুতর পুষতেন। বুধবার সকালে ওই বাড়িতে একের পর এক ২৭ টি কবুতর বিভিন্ন গাছ থেকে নিচে পরে মারা যায়। অন্য কবুতরগুলোর কোন খোঁজ নেই।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মাহে আলম হাওলাদার ও তার ছেলে রিপন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কবুতরের ব্যবসা করে আসছিলেন। এ উদ্দেশ্যে মুক্তভাবে তার বাড়িতে ১শ ২৫টিরও বেশি কবুতর পালন করে আসছেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

গত রাতে অনেক কবুতরই বাড়িতে ফিরেনি। সকালে বাড়ির বিভিন্ন গাছ থেকে একের পর এক পোষা কবুতর গুলো মরে মাটিতে পড়তে থাকে। সকাল থেকে এভাবে ২৭ টি কবুতরের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মৃত কবুতরগুলো উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান তিনি।

কবুতর ব্যবসায়ী রিপন হাওলাদার অভিযোগ করে জানান, স্থানীয় দুর্বৃত্তরা হয়তো খাদ্যে বিষ প্রয়োগ করে তার পোষা কবুতরগুলো হত্যা করেছে। অথবা কেহ ধানের বীজতলায় কীটনাশক প্রয়োগ করতেও পারে যা খেয়ে কবুতরগুলো মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।

আরও পড়ুন : বোয়ালমারীতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার জানান, পালট গ্রামে বাড়ির ছাদে পোষা কিছু কবুতর মারা যাওয়ার ঘটনাটি শুনেছেন। তাদেরকে হাসপাতালে আসতে বলা হয়েছে এবং থানায় আইনগত ব্যবস্থার নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। খাদ্যে বিষ ক্রিয়ায় প্রায় ২৭ টি কবুতর মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা