ছবি: সংগৃহীত
পরিবেশ

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক : আজ রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থা নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন : ৭৯ কেন্দ্রে হজযাত্রীদের টিকাদান

শনিবার (২৯ এপ্রিল) সকালে একিউআই-এর সূচক অনুযায়ী, ঢাকায় স্কোর ছিল ১৭৪। বায়ুর মানের এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এই সূচকে ১৮৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এ তালিকায় ১৭০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ চীনের উহান এবং স্কোর ১৬০ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

আরও পড়ুন : হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

একিউআই-এর তথ্য অনুযায়ী, বাতাসে একিউআই স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের কারণ হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এই দূষণের ফলে সব বয়সী মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য এই মাত্রার বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা