ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বাতাসে কিছুটা উন্নতি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বেশিরভাগ সময় শীর্ষে থাকা রাজধানী ঢাকার অবস্থান আজ ১২ নম্বরে।

আরও পড়ুন: তাপপ্রবাহ থাকবে আরও ৩ দিন

শনিবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) থেকে এ তথ্য জানা গেছে। গতকালও দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দশের বাইরে ছিল ঢাকা।

আজ সকালে ঢাকার স্কোর ছিল ১১৪। বাতাসের এ মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে।

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে নেপালের কাঠমান্ডু। শহরটির স্কোর ১৬৫। তালিকায় থাইল্যান্ডের চিয়াং মাই ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় ও আরব আমিরাতের দুবাই ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

পর্যায়ক্রমে দক্ষিণ ভিয়েতনামের হ্যানয়, কাতারের দোহা, ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা, থাইল্যান্ডের ব্যাংকক, পাকিস্তানের লাহোর ও ভারতের কোলকাতা ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে। ঢাকার আগে দক্ষিণ কোরিয়ার বুসান ১১ নম্বর অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের সূচকে, স্কোর ১০১-১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ এর মধ্যে স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

স্কোর ২০১-৩০০ এর মধ্যে খুব অস্বাস্থ্যকর ও ৩০১ এর বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি

উল্লেখ্য, বাংলাদেশে দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভোগা ঢাকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা