ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা চতুর্থ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এ দিন ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণাকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এ সময় ঢাকার স্কোর ছিল ১৫৮। বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ দিন বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

আরও পড়ুন: দুই বিভাগে বৃষ্টির আভাস

আইকিউএয়ারের সূচকে, স্কোর ১০১-১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, স্কোর ১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

স্কোর ২০১-৩০০ এর মধ্যে খুব অস্বাস্থ্যকর এবং স্কোর ৩০১ এর বেশি হলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরছেন নাবিকরা

উল্লেখ্য, বাংলাদেশে একিউআই দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরেই তীব্র বায়ুদূষণে ভুগছে ঢাকা। এখানকার বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা