ছবি : সংগৃহিত
পরিবেশ

উখিয়ায় দেড়শ বস্তা শামুক ও ঝিনুক জব্দ

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে শামুক ও ঝিনুক। প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা হতে শামুক ও ঝিনুক পাচার যেনো থামছেনা।

আরও পড়ুন : দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে পাচার কার্যক্রম। যার সাথে জড়িত রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

সূত্র হতে জানা যায়, রমজান মাসে পর্যটকদের আনাগোনা কম থাকায় প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়া স্বত্ত্বেও সৈকত থেকে প্রতি রাতে উত্তোলন করা শামুক ও ঝিনুক পাচার করা হয়। মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শামুক ও ঝিনুক পাচারের জন্য মজুদ করে রাখার সময় পাটুয়ারটেক সৈকতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

বনবিভাগ ও বিচকর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। অভিযানে ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বলেন, "দীর্ঘদিন যাবত সৈকত থেকে সুকৌশলে কিছু ব্যবসায়ী শামুক ও ঝিনুক পাচার করে আসছিলো।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পাটুয়ারটেক সৈকতে অভিযান পরিচালনা করে ১শ ৫০ বস্তা জব্দ করা হয়।

ইসিএ এলাকা হতে শামুক ও ঝিনুক উত্তোলন না করার জন্য অনুরোধ করছি। তথ্য উপাত্ত নিয়ে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা