ছবি : সংগৃহিত
পরিবেশ

অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার : সারাদেশে টানা ১৪ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টার পরে জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মধ্যরাত থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

কোম্পানিগঞ্জের সংবাদকর্মী আব্দুল জলিল জানান, এই কয়েকদিনে প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ ছিলাম। আজ রাত ৯টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।

আরও পড়ুন : ৩ বিভাগে বৃষ্টির আভাস

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানিগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৭ এপ্রিল) সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

আরও পড়ুন : বেড়েছে ঢাকার তাপমাত্রা

অবশেষে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়াও আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা