মারা যাওয়া ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন
পরিবেশ

মৃত ডলফিনের গায়ে আঘাতের চিহ্ন

এম.এ আজিজ রাসেল : কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসার তিন ঘণ্টা পর মারা গেল একটি ডলফিন। ৬ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের ডলফিনের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

ধারণা করা হচ্ছে, গভীর সাগরে মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ার পর লাঠি দিয়ে ডলফিনটিকে আঘাত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আহত ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে আসে কক্সবাজার শহর থেকে ৫৫ কিলোমিটার দূরের উখিয়ার পাটুয়ারটেক সৈকতে।

জেলা প্রশাসনের বিচ কর্মীরা সেখানে অসুস্থ ডলফিনটিকে বাঁচানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মীরা। বেলা সাড়ে তিনটার দিকে ডলফিনটি মারা যায়।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

এই খবরের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, নানাভাবে চেষ্টা করেও ডলফিনকে বাঁচানো সম্ভব হয়নি।

বেলা সাড়ে তিনটার দিকে ডলফিনটি মারা গেছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে সেখানে বন ও মৎস্য বিভাগের লোকজন কাজ করছেন।

পাটুয়ারটেকের স্থানীয় বাসিন্দা আবদুল মালেক (৫৫) বলেন, দুপুর ১২টার দিকে জোয়ারের পানিতে একটি ডলফিনের ছোটাছুটি দেখে কয়েকজন এগিয়ে যান। দেখতে পান বিশাল একটি ডলফিন।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

প্রথমে ধারণা করা হয়েছিল, সমুদ্র উত্তাল থাকায় গভীর সাগর থেকে দিক হারিয়ে ডলফিনটি উপকূলের দিকে ছুটে এসেছে।

কাছাকাছি আসার পর দেখা গেল, ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন। এরপর সৈকত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচ কর্মীদের খবর দেওয়া হয়।

স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁরা অসুস্থ ডলফিনটিকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেন। এরপর বন, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

আরও পড়ুন : মার্কিনিদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

বিকেল চারটার দিকে ঘটনাস্থল থেকে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ডলফিনটি মারা গেছে।

ময়নাতদন্ত শেষে মৃত ডলফিন বালুচরে পুঁতে ফেলা হবে। ডলফিনটি লম্বায় ৬ ফুট, ওজন ৩৫ কেজি। ডলফিনের পেট ও শরীরের আঘাতের চিহ্ন আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা