উখিয়ায় পাহাড়ের মাটিসহ ডাম্পার জব্দ
পরিবেশ

উখিয়ায় পাহাড়ের মাটিসহ ডাম্পার জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালীতে সাবেক মেম্বার জয়নাল এর নেতৃত্বে একটি বালি ও পাহাড় খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে বনভূমি থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে।

আরও পড়ুন : তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

বনবিভাগ প্রায় সময় অভিযান চালিয়ে মাটি ভর্তি গাড়ি জব্দ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মামলা দিয়ে আসছে। তারপরও সাবেক মেম্বার জয়নাল সিন্ডিকেট সংশ্লিষ্ট প্রশাসনের অগোচরে বালি উত্তোলন সহ পাহাড় কাটা অব্যাহত রেখেছে।

গতকাল (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এরই ধারাবাহিকতায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিট গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কেটে ডাম্পারে করে মাটি পাচারকালে মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে। জব্দকৃত ডাম্পার গাড়িটি সাবেক মেম্বার জয়নালের বলে জানা যায়।

অভিযানে পরিচালনা করেন থাইংখালী বিট কর্মকর্তা মো.রাকিব হোসাইন রাজু,সাথে ছিলেন থাইংখালী বিটের স্টাফগণ।

আরও পড়ুন : কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

থাইংখালী বিট কর্মকর্তা মো. রাকিব হোসাইন রাজু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযানে একটি মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে, এবং জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা