পরিবেশ

মাফ চাইলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য মাফ চাইলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১ নভেম্বর) গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিগত প্রশাসনের ওই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত।

ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন থেকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বাইডেন।

তিনি বলেন, আমি মনে করি আমার মাফ চাওয়া উচিত নয়, তবে আমি এই সত্যের জন্য ক্ষমাপ্রার্থী যে সাবেক মার্কিন প্রশাসন প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলো।

জো বাইডেন বলেন, গত এপ্রিলে জলবায়ু বিষয়ক লিডারস সামিটে আমি যে উচ্চাভিলাষী টার্গেট নির্ধারণ করেছিলাম, যুক্তরাষ্ট্র তা পূরণে সক্ষম হবে। এতে করে ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কার্বন নির্গমন ২০০৫ সালের পর্যায়ের চেয়ে ৫০ থেকে ৫২ শতাংশ কমে যাবে।

জলবায়ু বিপর্যয় এড়ানোর আহ্বানের মধ্য দিয়ে ৩১ অক্টোবর গ্লাসগোতে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। সেখানে তারা ধরিত্রীর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় নিয়ে আলোচনা করবেন। কথা বলবেন ২০৩০ সালের মধ্যে কীভাবে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনা যায় সেটি নিয়ে। সম্মেলনে মূলত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনার ওপর জোর দেয়া হচ্ছে।

বিশ্বকে সুরক্ষায় এই সম্মেলনের সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচানোর প্রচেষ্টা কতটা কাজ করবে। সম্মেলনকে ঘিরে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে ধরিত্রীকে রক্ষায় বিশ্বনেতাদের কাছ থেকে জোরালো পদক্ষেপ চাইছেন জলবায়ু কর্মীরা। অন্যদিকে উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোরও স্বতন্ত্র এজেন্ডা রয়েছে।

সূত্র: সিএনএন, ভিওএ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা