পরিবেশ

রাজবাড়ীতে পদ্মার পানি কমছে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলার প্রতিটি পয়েন্টে কমছে পদ্মার পানি। তবে এখনো ২ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, রাজবাড়ী জেলার দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম প‌য়ে‌ন্টে ১০ সেন্টিমিটার পানি কমলেও বিপৎসীমার ৫৮ সে‌ন্টিমিটার ওপর দি‌য়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, রাজবাড়ী সদ‌রের মহ‌ন্দ্রেপুর পয়েন্টে ৫ সে‌ন্টি‌মিটার ক‌মে বিপৎসীমার ৬ সে‌ন্টি‌মিটার নি‌চ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পা‌নি।

এদিকে, হঠাৎই পদ্মার পানি কমতে শুরু করায় জেলার বিভিন্ন এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছে নদী ভাঙন। বুধবার (২৬ আগস্ট) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় এনজিএল ইট ভাটার পাশে প্রায় ১০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হলেও তারপরে জেলার অন্য কোনো অংশে ভাঙন শুরু হয়নি বলে জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা