পরিবেশ

ঠান্ডায় কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক : দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ। মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহের মধ্যেই গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আগামী দুই দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। এরপর ১/২ তারিখের দিকে আবারও কমে যাবে তাপমাত্রা। সে সময় ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশের ১২ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। এছাড়া আরও ১০ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, মাদারিপুর, দিনাজপুর, রাজশাহী, বদলগাছি, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারিপুরে ছিল ১০ দশমিক ৩, আজ ৯ দশমিক ৬; গোপালগঞ্জে ছিল ৯, আজ ৮; রাজশাহীতে ছিল ৮, আজ ৭ দশমিক ৭; ঈশ্বরদিতে ছিল ৯ দশমিক ২, আজ ৮ দশমিক ৫; বদলগাছিতে ছিল ৮ দশমিক ২, আজ ৯; দিনাজপুরে ছিল ৯ দশমিক ৭, আজ ৯; তেঁতুলিয়ায় ছিল ৮ দশমিক ৪, আজ ৮ দশমিক ৮; রাজারহাটে ছিল ৯ দশমিক ৮, আজ ১০; খুলনায় ছিল ১০ দশমিক ৫, আজ ১০; খেপুপাড়ায় একই ১০, কুমারখালীতে একই ১০, সাতক্ষীরায় ছিল ১০, আজ ৯ দশমিক ৫; যশোরে ৮ দশমিক ৬, আজ ৮ দশমিক ৫; চুয়াডাঙ্গায় ছিল ৭ দশমিক ৭, আজ ৭ দশমিক ৩; বরিশালে ছিল ৯ দশমিক ৬, আজ ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৪, আজ ১৩ দশমিক ৭; ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৮, আজ ১১ দশমিক ৫; চট্টগ্রামে ছিল ১৩ দশমিক ৫, আজ ১৪; সিলেটে ছিল ১২ দশমিক ২, আজ ১২ দশমিক ১; রংপুরে ছিল ১১ দশমিক ৬, আজ ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই শৈত্যপ্রবাহ আরও দুই দিন থাকবে অর্থাৎ ৩০ ও ৩১ জানুয়ারি। এসময় তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে ১ ও ২ জানুয়ারি তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।’

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা