পরিবেশ

১০ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে শৈত্যপ্রবাহ। এটি আরও বিস্তার লাভ করে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার (২৭ ডিসেম্বর) দেশের ১০ জেলার তাপমাত্রা ১০ এর নিচে নেমে গেছে। আরও ১১ জেলার তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে অবস্থান করছে।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯, তেতুলিয়ায় ৮ দশমিক ১, শ্রীমঙ্গল ও বদলগাছিতে ৮ দশমিক ৪,ঈশ্বরদিতে ৮ দশমিক ৭, যশোরে ৮ দশমিক ৮, কুমারখালীতে ৯ দশমিক ৪, দিনাজপুরে ৯ দশমিক ৫ এবং গোপালগঞ্জ এ ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় শনিবার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ সেলসিয়াস, আজ (রবিবার) ১৫ দশমিক ৯ সেলসিয়াস; ময়মনসিংহে ছিল ১২ দশমিক ২, আজ ১১ দশমিক ৪; চট্টগ্রামে ছিল ১৫ দশমিক ৩, আজ ১৪ দশমিক ৫; সিলেটে ছিল ১৪, আজ ১৩ দশমিক ৪; রাজশাহীতে ছিল ৯ ও রংপুরে ছিল ১১, আজ এই দুটি নগরীতে ১১ দশমিক ২, খুলনায় ছিল ১২ আজ ১১ এবং বরিশালে ছিল ১১ দশমিক ৪, আজ সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই শৈত্যপ্রবাহ তিন- চার দিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।’ তিনি বলেন, ‘বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর- পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু এলাকার তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা কমলেও খুব বেশি কমবে না।’

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা