সংগৃহীত
পরিবেশ

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং দেশের উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় বৈশ্বিকভাবে সমন্বিত সমাধান প্রয়োজন।

রোববার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব তারা সরাসরি অনুভব করছেন। বৃষ্টিপাত, সূর্যের তাপ, তাপমাত্রা এবং পানির উচ্চতায় প্রতিনিয়ত পরিবর্তন দেখা যাচ্ছে। এর ফলে উপকূলীয় ও সাগরপাড়ের এলাকার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বেন।

তিনি বলেন, জ্বালানি ব্যবহারে মানুষ সচেতন না হলে ভবিষ্যতে তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবুজায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার শুধু দ্রুত বা সস্তা উন্নয়নের দিকে নজর দিচ্ছে না। এর বড় উদাহরণ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর পাঁচ কোটি করে গাছ লাগানো হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বন বিভাগের বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে সবুজায়নের গুরুত্ব অনুধাবন করে বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে তথ্যমন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা