ছবি: সান নিউজ
পরিবেশ

কনকনে শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সুন্দরবন উপকূলের মানুষ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

সুন্দরবনের উপকূলে তীব্র ঠান্ডা ও গত তিন দিনের হিমশীতল শৈত্যপ্রবাহে বাগেরহাটের মোরেলগঞ্জে কনকনে শীত ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে বৃদ্ধ ও শিশুরা ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তীব্র শীতে দিনমজুর শ্রেণির মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় গত তিন দিন ধরে শৈত্যপ্রবাহ, কনকনে শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে বিপর্যয়। প্রত্যন্ত গ্রামের মানুষ প্রচণ্ড শীতের কারণে ঘর থেকে বের হতে পারছে না। যাতায়াতে দূরপাল্লার নৌপরিবহনসহ যাত্রীবাহী যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ২–৩ ঘণ্টা বন্ধ থাকছে। শনিবার সকাল ১১টার পর সূর্যের আলো দেখা গেছে। প্রচণ্ড ঠান্ডায় নদীতীরবর্তী ছিন্নমূল মানুষের বসবাসে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, ঠান্ডাজনিত রোগে বিশেষ করে ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৩ জন রোগী ভর্তি রয়েছে। এর আগে অনেক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রচণ্ড শীতের কারণে পানগুছি নদীর তীরবর্তী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারইখালী গ্রামের বৃদ্ধা শেফালী বেগম (৬৫)সহ একাধিক ছিন্নমূল পরিবারের মানুষের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। কথা হয় বৃদ্ধা শেফালী বেগমের সঙ্গে। তিনি বলেন, ২৫ বছর আগে এ ভিটায় তাঁর স্বামী মারা যান। ছোট দুটি ছেলে-মেয়ে নিয়ে নদীর পাড়ে সেই থেকে বসবাস করছেন। কুঁড়েঘরে যাদের জীবন, তাদের আবার দুঃখ কিসের—ঝড়-বন্যা প্রতিবছরই পার করছি। গত তিন দিন ধরে প্রচণ্ড ঠান্ডা বাতাসে না ঘুমিয়ে রাত কাটাচ্ছি।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ঠান্ডাজনিত রোগ—ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে গত তিন দিনে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। এখনো ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। গত কয়েক দিনে বেশ কয়েকজন রোগী চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে পরামর্শ হলো—ঠান্ডা ও নিউমোনিয়া প্রতিরোধে বিশেষ করে গরম কাপড় পরিধান, গরম খাবার গ্রহণ এবং বিশুদ্ধ পানি পান করা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা