সংগৃহীত ছবি
পরিবেশ

বায়ুদূষণে ঢাকা আজ পঞ্চম স্থানে

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম স্থানে। এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং তার পরে রয়েছে পাকিস্তানের লাহোর।

বুধবার (১৫ মে) সকাল ৮টা ২১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে তথ্যটি জানানো হয়।

আরও পড়ুন: ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

এই তালিকার শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩৬৩ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক। এ সময় পাকিস্তানের লাহোর শহরটির স্কোর ১৮০ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ৩য় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ৪র্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। ৫ম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং এ অবস্থায় শহরের স্কোর ১৪১ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাস অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: ৩ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। তবে ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। তাছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা