ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এ দিন ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।

তালিকায় আজ ২২২ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের এ মান খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। দূষিত শহরের তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থান করছে ভারতের দিল্লি এবং ১৬১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ১০১-১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১-২০০ এর মধ্যে স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

আরও পড়ুন: ভারতে ৪র্থ দফার ভোটগ্রহণ শুরু

২০১-৩০০ এর মধ্যে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘ দিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। এ শহরের বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়, বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা