ফাইল ছবি
পরিবেশ

বায়ুদূষণে ঢাকা আজ সপ্তম স্থানে

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি হলে সাধারণত রাজধানী ঢাকার বায়ুদূষণ কম হয়। সকালে বৃষ্টি হওয়ায় আজ দূষণ অপেক্ষাকৃত কম। ফলে ঢাকার বায়ুর কিছুটা উন্নতি হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল সপ্তম। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ১৩১। বাতাসের এ মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

এ সময় বায়ুদূষণের তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৬৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে ভারতের নয়া দিল্লি ও ইন্দোনেশিয়ার জাকার্তা। দুটি শহরের স্কোর যথাক্রমে ১৬৪ ও ১৫৪।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত ২

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আরও পড়ুন: গজারিয়ায় পুলিশ-সাংবাদিককে মারধর

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস এবং স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করার পরামর্শও দেয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা