ছবি: সংগৃহিত
পরিবেশ

আজও বায়ুদূষণে ঢাকা সপ্তম

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।

আরও পড়ুন: গরমে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী

সোমবার (২৯ এপ্রিল) সকালে বিশ্বব্যাপী বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর ছিল ১৫২। বাতাসের এ মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

গতকালও একই সময়ে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকা সপ্তম অবস্থানে ছিল। এ সময় ঢাকার স্কোর ছিল ১৪৮। বায়ুর এ মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আরও পড়ুন: ৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

প্রসঙ্গত, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আজ সকালে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ছিল ইরাকের বাগদাদ। শহরটির স্কোর ৪৪৬। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও নেপালের কাঠমান্ডু। দিল্লির স্কোর ১৯৭ ও কাঠমান্ডুর ১৭৬।

আরও পড়ুন: দিনের তাপমাত্রা বাড়ার আভাস

আইকিউএয়ারের সূচকে স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু এবং স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষকে মাস্ক পরতে হবে। এছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা