ফাইল ছবি
পরিবেশ

হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক: হিট অ্যালার্টের মেয়াদ আরও ৩ দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: রাজধানীতে হিট স্ট্রোক যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান জানান, এর আগে জারি করা ৩ দিনের হিট অ্যালার্টের মেয়াদ বুধবার (২৪ এপ্রিল) শেষ হয়েছে। আজ থেকে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, হিট অ্যালার্ট জারি করে আমরা সরকারকে জানিয়ে দেই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্টরা তাদের করণীয় যা, সেটা করবে।

আরও পড়ুন: গাজীপুরে তুলার গোডাউনে আগুন

আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান, তাপমাত্রা গতকালের থেকে আজ কিছুটা বেড়েছে। চলতি মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা মে মাসের ২/৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে।

এর আগে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত

মো. আজিজুর রহমান জানান, আপাতত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার কোনো লক্ষণ দেখছি না। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায় এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা