সুশান্তের মাদক পার্টিতে যেতেন সারা আলি-শ্রদ্ধা কাপুর!
বিনোদন

সুশান্তের মাদক পার্টিতে যেতেন সারা আলি-শ্রদ্ধা কাপুর!

বিনোদন ডেস্ক:

ভারতের লোনাভলায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাবনা লেকের বাগানবাড়িতে চলত পার্টি। ওই পার্টিতে হাজির হতেন বলিউডের বড় তারকারা।

সম্প্রতি সুশান্তের বাগান বাড়িতে অভিযান চালিয়ে হুক্কা, অ্যাশট্রেসহ বিভিন্ন জিনিস জব্দ করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই ঘটনার পর এবার প্রকাশ্যে এল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য।

জিনিউজ জানিয়েছে, সুশান্তের বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো, সেখানে নাকি হাজির হতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকা চালককে নিয়োগ করেন। ওই ব্যক্তির দাবি অনুযায়ী, শ্রদ্ধা কাপুরকে সুশান্তের বাগানবাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। শ্রদ্ধার পাশাপাশি রিয়া চক্রবর্তী এবং সারা আলি খানেরও সেখানে যাতায়াত ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি। সারাকে ৩-৪ বার সুশান্তের বাগানবাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন। রিয়া সেখানে যেতেন মাঝে মধ্যেই।

বলিউডের একাধিক তারকাকে নিয়ে বাগানবাড়িতে সুশান্ত মাদক পার্টির আয়োজন করতেন বলে দাবি করেন নৌকাচালক।

রিয়া চক্রবর্তী, শ্রদ্ধা কাপুর এবং সুশান্ত অনেকদিন একসঙ্গে পাবনা লেকের ওই বাগান বাড়িতে হাজির হয়েছেন। তবে সারা আলি খান কখনও শ্রদ্ধা কাপুর কিংবা রিয়া চক্রবর্তীর সঙ্গে সেখানে হাজির হননি বলেও দাবি করেন ওই ব্যক্তি।

এদিকে রিয়া চক্রবর্তীর দেওয়া ভাষ্য অনুযায়ী শিগগিরই সারা আলি খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদ করতে পারে। সারার পাশাপাশি রকুলপ্রীত সিংকেও শিগগিরই ডাকা হবে- এমনটাই খবর পাওয়া গেছে।

সান নিউজ/ বিএম/ এআর.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা