অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল, আজ অপারেশন
বিনোদন

অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

বিনোদন প্রতিবেদক:

দেশের জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ডিপজলের কোমরে একটি টিউমার রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জরুরি ভিত্তিতে এটি অপারেশন করা হবে। তিনি ডিপজলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত মার্চ মাস থেকে ঠান্ডার সমস্যায় ভুগছিলেন ডিপজল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার বুকে কফ জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা।

ডিপজল একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী। ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়।

প্রসঙ্গত, অল্প সময়ের ব্যবধানে মারা গেছেন ঢাকাই সিনেমার বেশ কয়েকজন অভিনয়শিল্পী। সর্বশেষ সোমবার ইন্তেকাল করেন হানিফ সংকেত সঞ্চালিত ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত শিল্পী ও সাবেক সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন বাহার এবং চলচ্চিত্রের নামকরা খল অভিনেতা ও ডাক বিভাগের সাবেক কর্মকর্তা সাদেক বাচ্চু। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চিত্রনায়ক ফারুক

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা