সংবাদ সম্মেলনে নৃত্যশিল্পী মুরাদজ্জামান খান 
বিনোদন

গ্রেপ্তার নৃত্যশিল্পী ইভানের বন্ধুর সংবাদ সম্মেলন, নির্দোষ দাবি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নারীপাচারের অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হওয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের সঙ্গে বরিশালের নৃত্যশিল্পীদের জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি করেন বরিশাল নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমির পরিচালক মুরাদজ্জামান খান।

মুরাদ দাবি করেন, বরিশাল থেকে সরাসরি গত ১০ বছরে কোনো নৃত্যশিল্পী ব্যক্তিগতভাবে প্রবাসে যাননি। যেসব শিল্পী গ্রুপের সঙ্গে গেছেন, তারা ফিরেও এসেছন। এর বাইরে শিল্পকলা একাডেমিসহ সরকারি বিভিন্ন মাধ্যমে বিদেশে গেছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম-কানুন অনেকটাই কঠোর। ফলে ওইসব ভ্রমণে বিদেশে থেকে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন মুরাদ।

তিনি বলেন, ‘খেলাঘর থেকেই আমার নাচ করা শুরু। বরিশালের ছেলে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ জাতীয় পুরষ্কারপ্রাপ্ত। আমিসহ বরিশালের বহু নৃত্যশিল্পী ছোটবেলা থেকে ইভানের সঙ্গে নাচ করেছি।’

‘তিনি ঢাকায় যাওয়ার পর তার মতো করে ধাপে ধাপে একটি অবস্থানে চলে গেছেন। তারপর একজন বন্ধু হিসেবে সোহাগের সঙ্গে যোগাযোগ ছিল। আর তাও একজন বন্ধু হিসেবে যে সম্পর্ক থাকা প্রয়োজন সেটা ছিলো, তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে নয়।’

তিনি বলেন, ‘সোহাগের বর্তমান ঘটনাটি আমরা শুধু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এর বাইরে আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কিছু জানি না। কিন্তু একটি কুচক্রি মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বরিশালের একটি অনলাইনে সংবাদ প্রকাশ করিয়েছে। যা সত্য নয় এবং ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ ছাড়া আমার নাম জড়ানো হচ্ছে। প্রয়োজনে সকলেই তদন্ত করে দেখতে পারেন। আর আমি যদি গোয়েন্দা নজরদারিতে থাকি, তাহলে বিষয়টি সম্পর্কে অবগত থাকবো। কিন্তু তাও আমাকে করা হয়নি।’

মুরাদ বলেন, ‘ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে একজন শিল্পী একটা পর্যায়ে আসেন। একজন শিল্পী একদিনে শিল্পী হতে পারেন না। তাকে তিলে তিলে ঘাম ঝড়িয়ে একটা পর্যায়ে খুব কষ্ট করতে আসতে হয়।’

‘একজন নৃত্যশিল্পী হিসেবে এ কাজটিকে আমি অনেক ভালোবাসি। আমার স্ত্রী-সন্তান রয়েছে। নৃত্য সাধারণত মেয়েরা বেশি করে থাকে। আর আমার কাছে শিখতে আসা সকল মেয়েকে সন্তানের চোখে দেখি। আর যদি বদনাম থাকতো, তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের কাছে নাচ শেখাতে দিতেন না।’

মুরাদ বলেন, ‘২০০৬ সালে থেকে আমি নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছি। এমনকি দীর্ঘদিন ধরে সম্মানের সঙ্গে বরিশালে জাতীয় প্রোগ্রাম করে আসছি। আর কার্যক্রমের অনুকূলে আমি নিজেই এ পর্যন্ত ১২টি জাতীয় পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এখনও আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর জাতীয় পুরস্কার পেয়ে আসছেন। এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থী জাতীয় পুরস্কার পেয়েছেন এবং পাঁচ শতাধিক শিক্ষার্থী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা