রাজ-শুভশ্রীর কোল জুড়ে সন্তান
বিনোদন

পুত্র সন্তানের জন্ম দিলেন টলিউড তারকা শুভশ্রী

বিনোদন ডেস্ক:

টলিউডের অন্যতম পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল জুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। বিনোদন জগতের জনপ্রিয় এই দম্পতি প্রথমবারের মতো বাবা-মা হওয়ার স্বাদ পেয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। ইতিমধ্যেই সন্তানের নামও ঠিক করেছেন ফেলেছেন তারা।

আদর করে ছেলের নাম রেখেছেন ‘যুবান’। যার অর্থ মহাদেব। শুভশ্রী তার ছেলের প্রথম ছবির ঝলকও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লিখেছেন, ‘পুত্র সন্তান এসেছে ঘরে। যুবান সবাইকে ‘হ্যালো’ বলতে চায়। রাজও ছেলের ছবি শেয়ার করে লিখেছেন, "স্বপ্ন সত্যি হয় তবে। আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। সবাই ওকে আশীর্বাদ করবেন। মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে।’

বেজায় খুশি অভিনেতা রুদ্রনীল ঘোষ। লিখেছেন ‘রাজ-শুভশ্রীর পুত্র সন্তান হল আজ। হাম জেঠু বন গয়া’। সেই পোস্টে আবার লাইক করেছেন মিমি চক্রবর্তী। শুধু রুদ্রনীলই নন ছোট্ট যুবানের জন্য কমেন্ট বক্সে ভালবাসা উজাড় করে দিয়েছে টলিউড। ঐন্দ্রিলা, মনামী থেকে শুরু করে অনিন্দিতা, সুদীপ্তা সবার শুভকামনা উপচে পড়ছে শুভশ্রী-রাজের কমেন্ট সেকশনে।

প্রসঙ্গত, ২০১৮-র মে'মাসে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম হেভিওয়েট এই বিয়ে কিছুটা গোপনে কাছের মানুষদের নিয়ে সারতে চেয়েছিলেন হ্যাপেনিং কাপল। তবে মেহেন্দি, সঙ্গীত থেকে শুরু করে বিয়ে-বৌভাতে ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছিল আট থেকে আশির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল তাদের বিয়ের ছবি-ভিডিও।

বিয়ের ঠিক ২ বছর পর অর্থাৎ ২০২০-র ১১ মে, বিবাহ বার্ষিকীর দিন নতুন অতিথি আসার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই দম্পতি। অবশেষে দুই থেকে তিন হলেন তারা। চক্রবর্তী পরিবারের এখন শুধুই আনন্দের জোয়ার।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা