বিনোদন

ফারুককে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

উন্নত চিকিৎসার জন্য সংসদ সদস্য অভিনেতা আকবর হোসেন পাঠানকে (ফারুক) রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তার স্বজনরা জানান, যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত চলাচল না করায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানে তাকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার এই হাসপাতালে চিকিৎসকদের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি টিবি রোগে ভুগছেন। কিছু টেস্ট করলেই নিশ্চিত হওয়া যাবে। এই টেস্টগুলো সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে করাতে চান ফারুক।

এর আগে, জ্বর থাকায় গত ১৮ আগস্ট ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনা টেস্ট করা হলে রেজাল্ট নেগেটিভ আসে। কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট বাসায় ফেরেন তিনি। ফের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ৩১ আগস্ট আবারও তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। ফারুক সবার দোয়া চেয়ে বলেন, আপনাদের সঙ্গে আরও অনেক দিন থাকতে চাই। আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি আপনাদের মাঝে।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা