লাইফ সাপোর্টে অভিনেতা সাদেক বাচ্চু
বিনোদন

লাইফ সাপোর্টে অভিনেতা সাদেক বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে এখন লাইফ সাপোর্টে রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাদেক বাচ্চুর হৃদযন্ত্রের ৮০ ভাগ কাজ করছে না। যার কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসকরা।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু। সেখানে তার কোভিড-১৯ টেস্ট করানো হয়। গত মঙ্গলবার সেটির ফল পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গেছে, সাদেক বাচ্চুর শরীরে করোনা ছাড়াও আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে। তার মধ্যে ফুসফুসের ইনফেকশনটা নিয়ে শঙ্কিত তার পরিবার। চিকিৎসকদের বরাত দিয়ে অভিনেতার মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন জানান, ‘বাবার এই অবস্থা রিকভার করতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে।’

বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে।

প্রায় দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক’শ ছবিতে খলঅভিনেতা হিসেবে প্রতাপের সঙ্গে কাজ করেছেন।

নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা