ছবি: সংগৃহীত
বিনোদন

বাবা হারালেন পপি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আরও পড়ুন: এভিয়েশনকে স্মার্ট করতে কাজ চলছে

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে আমির হোসেন হাসপাতালে ভর্তি ছিলেন। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে থাকাকালীন কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কাল পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পারিবারিক কলহের কারণে দীর্ঘ সময় ধরেই পরিবারের সাথে অভিনেত্রীর সম্পর্ক ভালো ছিল না। তাই বাবার শেষ যাত্রায় পপি পরিবারের কাছে আছেন কি না, তা জানা যায়নি। করোনাকালীন সময় ২০২০ থেকে প্রায় ৪ বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন তিনি।

লালবাগের বিশিষ্ট শিল্পপতি আদনান কামালকে বিয়ে করেছেন পপি। ২০২১ সালে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। বাবার নামের সাথে মিলিয়ে নাম রেখেছেন আয়াত। পরিবারের সদস্যরা এই বিয়েতে রাজি ছিলেন না। তাই সন্তান জন্মদানকালেও পপির পাশে ছিল না তার পরিবার।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা