সংগৃহীত ছবি
বিনোদন

ফের একফ্রেমে সৌরভ-শাহরুখ

বিনোদন ডেস্ক: পুরোনো দ্বন্দ্ব ভুলে গিয়ে ফের একফ্রেমে ধরা দিলেন সৌরভ গাঙ্গুলী ও শাহরুখ খান। ক্রিকেট মাঠে সৌরভকে সামনে দেখে ছুটে এসে আলিঙ্গন করলেন অভিনেতা।

আরও পড়ুন: পাহাড়ের কোলে জন্মদিন পালন

একটা সময় শাহরুখের মালিকানাধীন কেকেআরকের অধিনায়ক ছিলেন সৌরভ। কিন্তু টিমের লাগাতার ব্যর্থতার মাঝে সৌরভ গদি হারান। কেকেআরের অধিনায়কত্ব হারানো নিয়েই শাহরুখ-সৌরভের মন কষাকষি শুরু হয়েছিল।

নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই ভিডিও শেয়ার করেছেন সৌরভ। তাতে তিনি লিখেছেন, ‘বহু দিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগল। ডব্লিউপিএলের (ওমেনস প্রিমিয়ার লীগ) সব দলকে নতুন মৌসুমের শুভেচ্ছা।’

আরও পড়ুন: বেঙ্গালুরু বিচারকের দায়িত্বে বাঁধন

ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী, দলের জার্সি পরেই মেয়েদের অনুশীলন দেখতে এসেছিলেন। অন্যদিকে নারী আইপিএলের উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন শাহরুখ, মহড়ার জন্যই স্টেডিয়ামে পৌঁছেছিলেন তিনি।

শুধু শাহরুখ খান নন, শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান এবং টাইগার শ্রোফও পারফর্ম করবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা