ছবি: সংগৃহীত
বিনোদন

৬১তে নতুন প্রেমে মজেছেন টম ক্রুজ 

বিনোদন ডেস্ক: যুবতীদের হার্টথ্রব খ্যাত হলিউড তারকা টম ক্রুজ আবারও প্রেমে পড়েছেন। রাশিয়ার এক সাবেক মডেল এলসিনা কারোভার সঙ্গে তার নতুন প্রেমের গুঞ্জন উঠেছে।

আরও পড়ুন: বিপাকে পুনম পাণ্ডে

গত বছর ডিসেম্বরে টম ক্রুজ ও এলসিনার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। দুজনের কেউই এখনো এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও জানা গেছে, কারোভার ফ্ল্যাটে একাধিকবার দেখা গেছে টম ক্রুজকে।

জন্মগতভাবে এলসিনা কারোভা রুশ হলেও বর্তমানে তিনি লন্ডনে বসবাসরত এবং যুক্তরাজ্যের নাগরিক। বিখ্যাত রাজনীতিবিদ রিনাত কারোভার মেয়ে এলসিনা। ২০২০ সালে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে প্রথম সম্পর্কের ইতি টানেন ৩৬ বছর বয়সী এই নারী। তার সাবেক স্বামী ছিলেন একজন রুশ ব্যবসায়ী। সম্প্রতি এই জুটিকে লন্ডনে একটি চ্যারিটি ডিনারে দেখা গেছে। সেখানে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়ামও। ডেটের স্থান হিসেবে বাদ পরেনি লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল রেস্তোরাঁও। ডিসেম্বরে প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসার পূর্বেই লন্ডনের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। এরপর থেকেই সম্পর্কের বিষয়টি স্পষ্ট হতে থাকে।

আরও পড়ুন: নুসরাতকে নেওয়া হবে বিদেশে

পূর্বেই ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ সকল মিশনকে পসিবল করে তিনবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী অভিনেত্রী মিমি রজার্স, ১৯৮৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু দুই বছরের মাথায় ভেঙ্গে যায় সেই বিয়ে। ১৯৯০ সালে অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে বিয়ে করেন ক্রুজ। বিচ্ছেদেই ইতি ঘটে সেই বিয়েরও। ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ। বিয়ের ৬ বছরের মাথায় হোমসের সঙ্গেও টমের বিচ্ছেদ হয়।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা