সংগৃহীত ছবি
বিনোদন

বিপাকে পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত-সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে গত ২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্ট লিখেছিলেন, জরায়ু ক্যানসারে মৃত্যু হয়েছে তার। এ খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তোলপাড়।

আরও পড়ুন:

পুনম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরেক পোস্টে বলেন, তিনি মরেননি, বেঁচে আছেন। জরায়ু ক্যানসারের সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিনব বিষয়টি করেছেন তিনি। কিন্তু বিপত্তি বাধে সেখানেই। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর ও স্টান্টবাজির জন্য মুহূর্তেই সমালোচনার মুখে পড়েন। শুরু হয় তার তিক্ত অতীত থেকে বর্তমান পর্যন্ত সবকিছুর সমালোচনা।

এবার সেই মৃত্যুর ভুয়া খবর ছড়ানোয় আইনি বিপাকে পড়লেন এ বলি তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কানপুরে অভিনেত্রী ও তার স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। নিজ জন্মভূমিতেই বিপাকে পড়লেন ‘ডেথ স্টান্ট’ করা এ তারকা।

আরও পড়ুন:

জানা গেছে, ফয়জান আনসারি নামে এক ব্যক্তি কানপুরের পুলিশ কমিশনারের কাছে পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগপত্রে একশ’ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে অভিনেত্রী ও তার স্বামীর বিরুদ্ধে। একই সঙ্গে তাদের গ্রেপ্তারের জন্যও অনুরোধ করেছেন ওই ব্যক্তি।

এফআইআর-এ উল্লেখ―পুনম ও তার স্বামী স্যাম বম্বে ডেথ স্টান্টের ষড়যন্ত্র করেছেন। তারা ক্যানসারের মতো মরণব্যাধি রোগ নিয়েও রসিকতা করেছেন। তারা আসলে নিজেদের প্রচারের স্বার্থে এমন হাস্যরস করে পুরো বলিউড ও দেশবাসীর আবেঘে আঘাত হেনেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা