সংগৃহীত
বিনোদন

শাকিবে মজলেন সোনাল 

বিনোদন ডেস্ক: ভারতের বেনারসে চলছে ‘দরদ’ সিনেমার শুটিং। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রথমবারের মতো বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন।

আরও পড়ুন: হিমশিম খাচ্ছে নুসরাত ফারিয়া

ইতোমধ্যেই শুটিং সেটে ধারণকৃত কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে সোনালের সঙ্গে দারুণ রসায়ন চোখে পড়েছে শাকিব খানের। বাংলাদেশের এই অভিনেতার সঙ্গে কাজ করে বেশ খুশি সোনাল। ভারতীয় সংবাদমাধ্যমকে এই সময় তিনি বলেন, শাকিবের মতো বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজ করে তিনি খুব খুশি।

ভালোবাসা দিবসে মুক্তি ঘিরে বেনারসে টানা চলছে ‘দরদ’ সিনেমার শুটিং। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন এরমধ্যে সিনেমাটির বেশীরভাগ অংশের শুটিং শেষ হয়েছে।

ছবিতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট এবং শার্টে শাকিব খান আর সোনাল পরে আছেন গোলাপি রঙের শাড়ি। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন দুজনকে।

আরও পড়ুন: বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন সামান্থা

ছবির পরিচালক অনন্য মামুন বলেন, প্রায় ৩ শতাধিক ক্রু নিয়ে প্রতিদিন শুট চলছে। চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০% শুটিং শেষ হবে।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ মুক্তি পাবে দুই ফেব্রুয়ারি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। শাকিব-সোনাল ছাড়া এতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ।

সান নিউজ/এসকে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা