ছবি: সংগৃহীত
বিনোদন

ভারতের ২৯ টি হলে ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক: আগামী ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকমহলে বেশ আগ্রহ বিরাজ করছে।

আরও পড়ুন: অভিনেতাদের ধর্মঘটে হলিউড অচল!

মঙ্গলবার (১৮ জুলাই) নির্মাতা রায়হান রাফী জানান কলকাতাসহ পশ্চিমবঙ্গের ২৯ টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে। তিনি নিজের ফেসবুক পেজে হল তালিকাও প্রকাশ করেন।

এবারের ঈদে বাংলাদেশের মোট ২৭ টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। দর্শকদের আগ্রহ থাকলেও হল সংখ্যা বাড়েনি। কিন্তু দেশের চেয়ে পশ্চিমবঙ্গে বেশি হল নিয়ে যাত্রা করছে ছবিটি।

আরও পড়ুন: নিশো এবার আইনজীবী!

গত ১৬ জুলাই পশ্চিমবঙ্গের পরিবেশক সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) মুক্তির উদ্দেশ্য ছবিটির ট্রেলার প্রকাশ করেন। সেখানে ছবির সংলাপসহ বেশ কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়। ট্রেলারটি দেখার পর সেখানকার লোকজন ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ছবিটিতে আফরান নিশো ও তমা মির্জা জুটি বেঁধে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি উপলক্ষ্যে কলকাতায় যাবেন তারা। এরই মধ্যে ভিসা আবেদন প্রক্রিয়াও সমাপ্ত করেছেন এই জুটি। সবকিছু ঠিক থাকলে নির্মাতা রায়হান রাফীসহ তারা দ্রুতোই কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন: সুপারমডেল জিজি হাদিদ গ্রেফতার!

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমাটিতে নিশো ও তমা মির্জা ছাড়াও আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিলসহ বেশ কিছু মুখ। ছবিটির আইটেম গানে নেচেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় রায়হান রাফী ছবিটি পরিচালনা করেছেন। এছাড়া যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা