ছবি : সংগৃহিত
বিনোদন

নতুন ব্যবসায় নয়নতারা!

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এবার নতুন ব্যবসায় যাত্রা শুরু করলেন।

আরও পড়ুন : নাট্যনির্মাতাদের ৩ দফা দাবি

২০২২ সালের ৯ জুন প্রেমিক বিগনেশ শিবানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। এরই মধ্যে সারোগেসি পদ্ধতি বা গর্ভ ভাড়া নিয়ে যমজ সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

এক প্রতিবেদনে টলিউড ডটনেট জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান রাউডি পিকচার্সের অধীনে উত্তর চেন্নাইয়ে আগস্ত্যা থিয়েটারের পুরোনো ভবনটি কিনে নিয়েছেন নয়নতারা ও তার স্বামী বিগনেশ শিবান।

এই প্রেক্ষাগৃহ আগে দেবী থিয়েটার গ্রুপের ছিল। ১৯৬৭ সালে এই প্রেক্ষাগৃহ চালু করা হয়। করোনা সংকটের সময়ে দারুণ প্রভাব পড়ে, ২০২০ সালে প্রেক্ষাগৃহটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : পুলিশের গাড়িতে লাথি, বিপাকে অভিনেত্রী!

থিয়েটারটি নতুন করে সাজানোর পরিকল্পনা করেছেন নয়নতারা ও বিগনেশ শিবান। এ থিয়েটারে দুটি স্ক্রিন থাকবে। আর দর্শক আসন থাকবে এক হাজার। সিনেমার প্রতি দর্শকদের আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি।

জনপ্রিয় এ অভিনেত্রী এর আগে বন্ধুর সঙ্গে মিলে কসমেটিকসের ব্যবসা শুরু করেন। তা ছাড়া নয়নতারা-বিগনেশ শিবান যৌথভাবে একটি প্রোডাকশন হাউজ পরিচালনা করছেন।

২০২১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের ব্যানারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

আরও পড়ুন : শাকিবকে ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই

প্রসঙ্গত, নয়নতারার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘জওয়ান’। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। এর মাধ্যমে নয়নতারার বলিউডে অভিষেক ঘটবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা