ফাইল ছবি
বিনোদন

কান উৎসবে উর্বশী

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সোমবার রাতে ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সে উড়াল দেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: দুল নিয়ে ফেরত দিতেন না শাকিব

১৬ মে (মঙ্গলবার) থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে এবারের ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। এতে পারভিন ববির বায়োপিকের ফটোকলে অংশ নেবেন অভিনেত্রী। এই বায়োপিকে প্রধান চরিত্রে রয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জো অ্যাকাউন্টে বিমানবন্দর থেকে উর্বশী রাউতেলার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। অভিনেত্রী এন্ট্রি গেটের মুখে লেন্সবন্দি হন। পোজ দিয়ে ছবিও তোলেন।

আরও পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ি

উর্বশী এর আগে গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, ঠিক শুনেছেন। আমি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ। একজন অভিনেত্রী হিসেবে পারভিন ববির বায়োপিকে অভিনয় করব। আমি কান চলচ্চিত্র উৎসবের প্রতি সত্যিই কৃতজ্ঞ কারণ এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এবং ক্যারিয়ারের উল্লেখযোগ্য মাইলফলক।

প্রসঙ্গত, গত বছরও ৭৫তম চলচ্চিত্র উৎসবে প্রথমবার যোগদান করেন উর্বশী। ফ্রান্সের রিভেরা শহরে এই উৎসবের প্রথম দিনেই লাস্যময়ী লুকে ধরা দিয়েছিলেন এই বলি সুন্দরী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা