ছবি-সংগৃহীত
বিনোদন

সামান্থার জন্য মন্দির বানালেন ভক্ত

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে খবরের শিরোনাম হন তিনি। গতবছর এ অভিনেত্রী মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার খবর শেয়ার করলে উদ্বেগ প্রকাশ করেছিল ভক্তরা। এবার এ তার জন্মদিনে তাকে বিশেষ উপহার দিলেন অন্ধ্রপ্রদেশের এক ভক্ত।

আরও পড়ুন : এবার কঙ্গনার কটাক্ষের শিকার অনন্যা

সামান্থার জন্য একটি মন্দির বানিয়েছেন ঐ ভক্ত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুড।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামান্থার ভক্ত-অনুসারীর সংখ্যা কম নয়। অন্ধ্রপ্রদেশে সন্দ্বীপ নামে তার একজন ভক্ত রয়েছে। সন্দ্বীপ তার নিজের বাড়িতে সামান্থার জন্য একটি মন্দির নির্মাণ করেছেন। এ মন্দিরে বসানো হয়েছে সামান্থার মূর্তি। ২৮ এপ্রিল সামান্থার জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে এই মন্দির নির্মাণ করেছেন সন্দ্বীপ।

আরও পড়ুন : জেল থেকে মুক্তি পেলেন অভিনেত্রী

সামান্থার সিনেমা ঘিরে দর্শকের মধ্যে উত্তেজনা থাকে একেবারে চোখে পড়ার মতো। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলম’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা।

তবে, এ অভিনেত্রীর শকুন্তলম সিনেমাটি বক্স অফিসে ব্যবসা করতে একেবারেই ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি, বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে ১০ কোটি টাকাও উপার্জন করতে পারেনি সিনেমাটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা