ছবি-সংগৃহীত
বিনোদন

এবার কঙ্গনার কটাক্ষের শিকার অনন্যা

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে তাঁকে নিয়ে বিতর্কে শেষ নেই। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের হরেক রকমের মন্তব্যের জন্যও সব সময় বিতর্কে থাকেন বলিউডের ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী।

আরও পড়ুন : জেল থেকে মুক্তি পেলেন অভিনেত্রী

কঙ্গনার কড়া সমালোচনার শিকার হননি, এমন অভিনেতা বা অভিনেত্রী বলিউড পাড়ায় খুঁজে পাওয়া খুব একটা সহজ নয়। মাঝেমধ্যেই সমাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন কঙ্গনা। তবে কঙ্গনা এবার এই কাজটি করলেন একটি অনুষ্ঠানে গিয়ে।

টেলিভিশনে প্রকাশ্যেই বলিউডের এক অভিনেত্রীর উদ্দেশ্যে কটু কথা ব্যবহার করলেন কঙ্গনা। নেটদুনিয়ায় যা ইতিমধ্যে ভাইরাল।

বছর কয়েক আগেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। বলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে পরিচিত মুখ তিনি। বেশ কয়েকটি সিনেমায় এর মধ্যে কাজও করে ফেলেছেন অনন্যা।

আরও পড়ুন : পরীমনির মামলার প্রতিবেদন পেছাল

অভিনয় ছাড়া আর কী বিষয়ে পারদর্শী তিনি-- এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, নিজের জিভ দিয়ে নাকে স্পর্শ করতে পারেন তিনি। উত্তর দিয়ে অদ্ভুত মুখভঙ্গিতে তা করেও দেখান অনন্যা।

কৌতুকশিল্পী কপিল শর্মার অনুষ্ঠানে এসে অনন্যার মতো মুখভঙ্গি করে তাঁর প্রতি কটাক্ষ ছুড়ে দেন কঙ্গনা। তাঁর প্রশ্ন, ‘‘এটা করতে পারা সত্যিই কি কোনও প্রতিভা?’’

অনন্যার নাম না করলেও তাঁকে ‘বলিউডের বোকা মেয়ে’ বলে বিদ্রুপ করতে ছাড়েননি বলিউড ‘কুইন’। একই ইন্ডাস্ট্রির এক সহকর্মীকে এমন অশ্লীল বিশেষণে ভূষিত করার পরে হেসে গড়িয়েও যেতে দেখা যায় কঙ্গনাকে। তাতে যোগ দেন কপিল শর্মা নিজেও।

আরও পড়ুন : আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’

কঙ্গনার এই ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ওঠে সমালোচনার ঝড়। নিজে একজন অভিনেত্রী হয়ে অন্য এক অভিনেত্রীকে কী ভাবে অপমান করতে পারলেন তিনি? প্রশ্ন নেটিজেনদের। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সূত্র : আনন্দবাজার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা