ফাইল ছবি
বিনোদন

সঙ্গে মোবাইল রাখেন না পরীমনি

বিনোদন ডেস্ক: হাঁটি হাঁটি পায়ে বেড়ে উঠছে চিত্রনায়িকা পরীমনির আদরের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এরই মধ্যে অভ্যাসগত পরিবর্তন আসতে শুরু করেছে শিশু রাজ্যের মধ্যে।

আরও পড়ুন: ‘মা’ নিয়ে উচ্ছ্বসিত পরিমনি

বিষয়টি লক্ষ করে সন্তানকে যথাযথভাবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহেলা করছেন না পরীমনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই খোলাসা করলেন অভিনেত্রী। পরীমনি লেখেন, ‘আমি এখন আমার সাথে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে, এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারো সাথে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে।’

আরও পড়ুন: ঈদে আমার কোনো সিনেমা নেই

এ নায়িকা আরও লেখেন, ‘সব সময় সব ফোন কল অ্যাটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব, বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।’

প্রসঙ্গত, মা দিবস উপলক্ষ্যে আগামী ১৯ মে মুক্তি পাবে পরীমনি অভিনীত ‘মা’।অরণ্য আনোয়ার পরিচালিত মুক্তিযুদ্ধের সময়ে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা