ছবি-সংগৃহীত
বিনোদন

বুবলীর মুখোমুখি শাকিব খান

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ঈদে পর্দায় উপস্থিত হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান।

আরও পড়ুন: চলে আসলে ফিরেও তাকাই না

ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক তপু খান।

এরই মধ্যে শতাধিক সিনেমা হলে এটি মুক্তির জন্য বুকিংও দেওয়া হয়ে গেছে বলে খবরে প্রকাশ।

অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন শাকিব খানের। তার নায়ক জয় চৌধুরী। পরিচালক সোলায়মান আলী লেবু। এ সিনেমাটিও বিশের অধিক হল বুকিং দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সার্জারি করিয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

এদিকে শাকিব খানের ভক্তরা চাইছেন, তাদের প্রিয় নায়ক অভিনীত সিনেমাটি ব্যবসাসফল হোক। এজন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন তারা। অন্যদিকে অপু ভক্তরাও পিছিয়ে নেই। তারা চাইছেন, বুবলীকে পেছনে ফেলে তাদের প্রিয় নায়িকাকে এগিয়ে রাখতে। এ নিয়ে বলা যায় এখন ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যক্তি আক্রমনও শুরু হয়েছে। যদিও দুই সাবেক স্ত্রীর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে বরাবরের মতোই চুপ শাকিব খান।

জানা গেছে, সিনেমার খাতিরেই এ মুহূর্তে বুবলীর সঙ্গে মিশছেন তিনি। যার প্রতিফলন দেখা গেছে নিজের জন্মদিনে। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন বুবলী। তুলেছেন শাকিবের সঙ্গে ছবি। খাইয়ে দিয়েছেন কেক। অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিবকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন। কিন্তু সে আয়োজনে শুধু ছেলে জয়ের সঙ্গেই শাকিবের ছবি দেখা গেছে। অপুর সঙ্গে কোনো ছবি তুলেছেন কিনা সেটা জানা যায়নি। তুললেও তা প্রকাশ হয়নি।

আরও পড়ুন: শাকিব-বুবলীর মুখোমুখি অপু-জয়!

এদিকে ঈদের সিনেমা নিয়ে বরাবরের মতোই আশাবাদী শাকিব খান ও বুবলী। শাকিব খান নিজের ফেসবুক পেইজ থেকে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন সিনেমাটির। অন্যদিকে অপু বিশ্বাসও একই পথে হাঁটছেন। তাই দুই তারকার ভক্তরা অপেক্ষা করছেন, ঈদে মূলত সাফল্যের পাল্লা কার দিকে ভারি হয়।

তবে অতীত ইতিহাস বলে, শাকিবই আপাতদৃষ্টিতে জিতবেন। আবার এটাও সত্যি, অতীতের সেসব ইতিহাসে শাকিবের বেশিরভাগ সিনেমায় সঙ্গী ছিলেন অপু বিশ্বাস।

প্রসঙ্গত, শাকিব খান ও বুবলী অভিনীত সর্বশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা