রানী মুখার্জি
বিনোদন

প্রতিটা দিন আমার দুশ্চিন্তায় কেটেছে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার মেয়ে আদিরাকে নিয়ে দুশ্চিন্তার কথা জানান এই তারকা।

আরও পড়ুন: মেকআপ ছাড়া ভিডিওতে বিড়ম্বনায় শুভশ্রী

কারিনা কাপুর খানের শো এ তার সাম্প্রতিক ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র প্রচারে এসেছিলেন রানি। ছবি ছাড়াও মাতৃত্ব নিয়েও কারিনার সঙ্গে খোলামেলা আড্ডায় মাতেন অভিনেত্রী।

রানি বলেন, ‘মা হওয়ার পর যেকোনো নারীর মধ্যেই একটা পরিবর্তন আসে। আসলে আদিরা নির্ধারিত সময়ের দু’মাস আগেই ভূমিষ্ঠ হয়। সেই সময় ওকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’

রানি বলেন, ‘আসলে অন্য বাচ্চাদের তুলনায় ওর শরীরটাও আকারে খুব ছোট ছিল। তাই ওকে ছুঁতে ভয় পেতাম। ওই সময় প্রতিটা দিন আমার দুশ্চিন্তায় কেটেছে।’

আরও পড়ুন: বলিউড ছেড়ে রাজনীতিতে যাচ্ছেন পরিণীতি!

নরওয়েতে থাকা বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায় এবং অনুরূপ ভট্টাচার্যের বাস্তব অভিজ্ঞতা অবলম্বনেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। দেবিকার কোল থেকে কেড়ে নিয়ে যাওয়া হয় তার দুই সন্তানকে। নিজের সন্তানকে ফিরে পেতে লড়াইয়ে নামে দেবিকা চট্টোপাধ্যায় তথা ‘মিসেস চ্যাটার্জি’। প্রায় এক দশক আগে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বাঙালি কন্যা সাগরিকা চট্টোপাধ্যায়। দীর্ঘ দু’বছরের আইনি লড়াইয়ের পর নিজের সন্তানদের ফিরে পেয়েছিলেন সাগরিকা। এক মায়ের সেই লড়াইয়ের কাহিনীই ছবির মূল নির্যাস।

‘মর্দানি ২’-এর পর বেশ খানিকটা বিরতি নিয়েছিলেন রানি। ‘মিসেস চ্যাটার্জি...’ ছবিতে রানির অভিনয় দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্ক অন্যায় কিছু না

প্রসঙ্গত, রানী ২০০০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী ছিলেন। কর্মজীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।

মুখার্জি-সমর্থ পরিবারে জন্মগ্রহণ করলেও যেখানে তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন। সেখানে তিনি জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেয়ার বিষয়ে উচ্চাভিলাষী ছিলেন না। যদিও ছেলেবেলায়ই তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল (১৯৯৬) চলচ্চিত্রে সহ-চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের সনির্বন্ধ অনুরোধে রাজা কি আয়েগি বারাত (১৯৯৭) সামাজিক নাট্য চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনের এই প্রাথমিক সাফল্যের পর পরবর্তী তিন বছরের জন্য তার চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। যশ রাজ ফিল্মসের সাথিয়া (২০০২) নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনের সাফল্য আসে।

ব্যক্তিগত জীবনে রানী ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। পরের বছরই এই দম্পতির ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। তারা মেয়ের নাম রাখেন আদিরা। মেয়েকে নিয়ে অনেকটাই আড়ালে থাকেন রানী। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে দেখা যায় না। তবে মেয়ে একটু বড় হতেই আবার ফেরেন বলিউডের পর্দায়।

রানী মুখার্জির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বান্টি অউর বাবলি টু’। গত বছর মুক্তি পায় এই সিনেমা। তবে বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াহ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা