বিনোদন

যার বিয়ের দাওয়াত খেলেন, তাকেই বিয়ে!

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই নায়িকা।

আরও পড়ুন: ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

হংসিকার এটি প্রথম বিয়ে হলেও সোহেলের দ্বিতীয়। শুধু তাই নয়, সোহেলের প্রথম বিয়ের দাওয়াত খেয়েছেন এই নায়িকা। যার ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয় জোর চর্চা। প্রশ্ন উঠে— যার বিয়ের দাওয়াত খেলেন, তাকেই কেন বিয়ে করলেন হংসিকা?

সোহেল কাঠুরিয়াকে বিয়ে করার কারণ ব্যাখ্যা করলেন হংসিকা। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপিকালে এ অভিনেত্রী বলেন, ‘কোনো একজনকে ‘হ্যাঁ’ বলতে ৭-৮ বছর সময় নিয়েছি। আমি ভালোবাসায় বিশ্বাস করি। আমি রোমান্টিক মানুষ হলেও তা প্রকাশ করতে পারি না! আমি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। আমি সময় নিয়ে এমন একজনকে ‘হ্যাঁ’ বলতে চেয়েছিলাম যে, সারা জীবনের জন্য আমার হবে। সোহেল নিজে থেকে আমার কাছে এসেছিল এবং আমাকে সেই ভরসা দেয়।’

দক্ষিণী সিনেমার অভিনেতা সিম্বুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হংসিকা। কিন্তু সেই প্রেম ভেঙে যাওয়ার পর সোহেলের সঙ্গে হংসিকার সম্পর্ক গড়ে ওঠে। এসব উল্লেখ করে হংসিকার কাছে জানতে চাওয়া হয়, পূর্বের সম্পর্ক থেকে শিক্ষা নিয়েছেন কিনা? জবাবে হংসিকা বলেন, ‘না, সেটি অন্যরকম এক সম্পর্ক ছিল; যা শেষ হয়ে গেছে। এটা আলাদা একটি সম্পর্ক, যে যাত্রাটি একেবারেই নতুন। আমি মনে করি, প্রত্যেকটি সম্পর্কে নিজস্ব কিছু ধরন থাকে, এ সম্পর্কেও তাই।’

আরও পড়ুন: একুশ অনুপ্রেরণার অবিরাম উৎস

প্রসঙ্গত, হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনা সোহেল কাঠুরিয়ার সঙ্গে ঘর বেঁধেছেন।

টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা