ছবি : সংগৃহিত
বিনোদন

অন্য ঘরে গেলেও স্বামীকে বলে যাই!

বিনোদন ডেস্ক : বলিউডের সময়ের আলোচিত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে দীর্ঘদিন প্রেমের পর ব্যবসায়ী ভিকি জেইনকে বিয়ে করেন।

আরও পড়ুন : নায়িকার চরিত্রে আইটেম গার্ল নোরা

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে তার। এ বিষয়ে এবার খোলামেলা কথা বললেন অঙ্কিতা।

অঙ্কিতা জানান, এসব বিষয়কে আমি পাত্তা দিই না। মানুষ এসব নিয়ে কথা বলবেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালো কথা বলবে, সে পর্যন্ত ঠিক আছে।

স্বামীর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানান বলিপাড়ার এই নায়িকা।

আরও পড়ুন : সতর্ক করলেন বুবলী

অভিনেত্রী বলেন, ‘স্বামী হিসেবে সে খুবই সহনশীল। সে জানে আমি আমার কাজকে কতটা ভালোবাসি। কাজ নিয়ে আমরা আলোচনা করি। চরিত্র নিয়ে তার সঙ্গে কথা বলি। সে খুব খোলা মনের মানুষ।’

অঙ্কিতা জানান, ‘সে আমার কর্মদক্ষতার উপর ভরসা করে এবং এভাবেই আমাকে সহযোগিতা করে যাচ্ছে। তাকে সবকিছু বলতে ভালোবাসি। এমনকী এক ঘর থেকে অন্য ঘরে গেলেও ভিকিকে বলে যাই।’

আরও পড়ুন : ভিন্ন চরিত্রে সামান্থা!

জানা যায়, ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে অভিনয়ের সময় প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। ৬ বছর এক সাথে থাকার পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন অঙ্কিতা লোখান্ডে। বড় পর্দায় এই অভিনেত্রী পা রাখেন কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে। টাইগার শ্রফ-শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ ছবিতেও দেখা গেছে তাকে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা