ছবি : সংগৃহিত
বিনোদন
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

ছোট্ট পাখিদের নিয়ে আসবেন!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত, বিতর্কিত জনপ্রিয় প্রভাবশালী নায়িকা পরিমনি অভিনীত বহুল আলোচিত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’বাংলাদেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ।

আরও পড়ুন : নতুন রূপে পূর্ণিমা!

পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত, মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই নায়িকা পরীমনি। তার মা হওয়ার পর প্রথম সিনেমা মুক্তি পেল। তাই ছেলে রাজ্যকে নিয়েই সিনেমা দেখতে যাবেন বলে জানিয়েছেন।

পরীমনি এ বিষয়ে বলেন, আমি মা হওয়ার পর প্রথম যে সিনেমাটা মুক্তি পাচ্ছে সেটা শিশুতোষ। এটা ভেবে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগার বিষয় হলো, প্রথম শো দেখতে একঝাঁক ছোট্ট পাখি সিনেমা দেখতে হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাব।

আরও পড়ুন : রাজ আমার জীবনের রাজা!

দর্শকদের উদ্দেশে নায়িকা বলেন, আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন।

ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন পরীমনি। নির্মাতাসহ শিশুদের নিয়ে ছুটে গেছেন বিভিন্ন স্কুলে।

সিয়াম আহমেদের ভাষ্য মতে, ‘আমাদের দেশে শিশু-কিশোরদের জন্য হাতে গোনা কয়েকটা কাজ হয়। পরিবার নিয়ে বের হলে দিনের শেষে ওই এক খাবার দোকান! আপনার পুরো ফ্যামিলিকে এন্টারটেইমেন্ট দিতে আমরা আসছি এই শুক্রবার।’

আরও পড়ুন : ডেভিড ক্রসবি আর নেই

সিয়াম-পরী ছাড়াও আছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু।

সান নিউজ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা