বিনোদন

দুর্ঘটনার কবলে মিঠুন

সান নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের আসানসোলে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনটি গাড়ি পরপর তার গাড়িকে ধাক্কা মারে। ওই তিনটি গাড়ির মধ্যে একটিতে ছিলেন তিনি।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গাড়িই। তবে গাড়িতে থাকা কেউ আহত হয়নি বলে জানা গেছে। মিঠুন চক্রবর্তীর গাড়িতে থাকা সবাই সুরক্ষিত রয়েছেন। মিঠুনের গাড়ি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি তিন মাথার মোড়ে হঠাৎ মিঠুনের গাড়ির সামনে চলে আসে একটি সাইকেল। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক দিয়ে গাড়ির সামনের থাকা গাড়িটি।

পেছনে থাকা গাড়িটি সজরে ধাক্কা মারে সামনের গাড়িতে, আর সেই গাড়িতেই বসেছিল মিঠুন চক্রবর্তী। মিঠুনের গাড়ির পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি ও ধাক্কা মারে মিঠুনের গাড়িতে। তবে মিঠুন আহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি।

আরও পড়ুন: ১০ মাসে ধর্ষণের শিকার ৮৩০ নারী

আগামী বছরের ভোটের জন্য জেলায় জেলায় সফর শুরু করছেন মিঠুন চক্রবর্তী। পুরুলিয়ায় প্রথম শুরু হয় তার সফর। রোববার (২৭ নভেম্বর) মিঠুনের সভা বোলপুরে। তার এই সফরে সফর সঙ্গী পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন তিনি লাউদোহায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলেন। দলীয় কর্মীরা মিঠুনের সামনে ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ জেলা নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। মিঠুনকে সামনে পেয়ে সাংগঠনিক রদবদলের দাবি তুলেছে।

আরও পড়ুন: সমাবেশে সরকার বাধা দেবে না

মিঠুন বলেন, তৃণমূল যখন সরকারে এসেছে তখন সিপিএমকে সরানোর জন্য সবাই একজোট হয়েছিল। এটা অস্বীকার করে লাভ নেই, এমন একটা শক্তিকে হারাতে গেলে সবাইকে একসঙ্গে আসা উচিত। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বিনিয়োগের জোয়ার আসবে। এমন শিল্প হবে যা কল্পনাও করা যাবে না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা